অপারেশন সিন্ধুর: Live Update , কী ঘটেছিল?

২০২৫ সালের মে, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধুর (Operation Sindoor) নামে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী যৌথভাবে এই অভিযানে পাকিস্তান পাকিস্তান-অধিকৃত জম্মু কাশ্মীরের ৯টি স্থানে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ২৪টি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় ৭০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয় এবং ৬০ জনেরও বেশি আহত হয়, যা সন্ত্রাসী সংগঠনগুলির কার্যক্ষমতা উল্লেখযোগ্য ভাবে হ্রাস করে।

Operation Sindoor 2025: Indian Army Missile Strike Against Terror Camps


🎯 লক্ষ্যবস্তু উদ্দেশ্য:

এই অভিযানের লক্ষ্য ছিল জইশ--মোহাম্মদ, লস্কর--তইবা এবং হিজবুল মুজাহিদিন এর মতো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলির ঘাঁটিগুলিকে ধ্বংস করা। লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল:

  • মারকাজ সুবহান আল্লাহ, বাহাওয়ালপুর
  • সৈয়দনা বিলাল ক্যাম্প, মুজাফফরাবাদ
  • মুরিদকে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র।

এই পদক্ষেপটি ২২ এপ্রিল পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় নেওয়া হয়, যেখানে ২৬ জন নিরীহ নাগরিক শহীদ হয়।

🛡নাগরিক সচেতনতা মক ড্রিল:

অপারেশন সিন্ধুরের পরিপ্রেক্ষিতে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মে দেশব্যাপী একটি সিভিল ডিফেন্স মক ড্রিল পরিচালনার নির্দেশ দেয়। এই মহড়ার ভারতের ২৪৪ টি স্থান সহ পশ্চিমবঙ্গের ৩১ টি স্থানে মক ড্রিল চালু হয়েছে। এই মহড়ার উদ্দেশ্য ছিল নাগরিকদের জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি সচেতনতা বৃদ্ধি করা। মহড়ার অংশ হিসেবে:

  • সাইরেন বাজানো
  • বিদ্যুৎ বিচ্ছিন্নতা (ব্ল্যাকআউট)
  • নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুশীলন
  • জরুরি পরিষেবা সংস্থাগুলির সমন্বয় পরীক্ষা

এই মহড়ায় ১০,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক, এনসিসি ক্যাডেট, হোম গার্ড এবং ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

🏙কলকাতায় মক ড্রিল

কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই মক ড্রিল অনুষ্ঠিত হয়। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই মহড়ার মাধ্যমে নাগরিকদের জরুরি পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়া জানাতে প্রশিক্ষণ দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় মক ড্রিল হচ্ছে জানতে নিচের লিংকে ক্লিক করো 

Mock Drill 7 may 2025 : ভারতের ২৪৪ স্থান সহ পশ্চিমবঙ্গের ৩১টি স্থানে মক ড্রিল: কী, কেন, কোথায় এবং কবে?