নমস্কার বন্ধুরা, VisionPathStudy ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুবসাথী (Yubasathi) প্রকল্প নিয়ে আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যুবসাথীর দ্বিতীয় কিস্তি এপ্রিল মাসের টাকা কবে আসবে বা যাদের যুবসাথীর টাকা আসেনি তারা কী করবেন। আজকের এই প্রতিবেদনে সব প্রশ্নের উত্তর সহজভাবে আলোচনা করা হলো।
Yuva Sathi Status Check, Yuva Sathi 2nd Payment Status, Yuva Sathi Update, yubasathi taka kobe pabo, Yuva sathi April taka kore dhukbe, yuva sathi taka kobe dhukbe
যুবসাথীর টাকা DBT মাধ্যমে দেওয়া শুরু@yubasathi.wb.gov.in/
রাজ্য সরকারের পক্ষ থেকে এপ্রিল মাসের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুশির খবর এই যে, এবারও DBT (Direct Benefit Transfer) মোডের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে।
অনেকেই ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে ₹১৫০০ টাকা ক্রেডিট হওয়ার মেসেজ পেতে শুরু করেছেন। তাই আপনিও দেরি না করে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে নিন।
যুবসাথী (Yubasathi) প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলি (At a Glance):
- ① DBT মাধ্যমে টাকা দিচ্ছে: সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে।
- ② যাদের টাকা ঢোকেনি কবে পাবে?: যাদের এখনও টাকা ঢোকেনি, তাদের চিন্তার কোনো কারণ নেই। ব্যাচ অনুসারে টাকা ছাড়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
- ③ নতুনদের টাকা কবে দেবে?: নতুন আবেদনকারীদের নাম লিস্টে ওঠার পর ধাপে ধাপে পেমেন্ট শুরু হবে। আপনারা নিয়মিত ব্যাঙ্ক পোর্টাল ফলো করুন।
Yubasathi Taka Kobe Pabo?
আপনারা যারা গুগলে নিচের বিষয়গুলো সার্চ করছেন, তাদের জন্য ছোট করে আপডেট নিচে দেওয়া হলো:
- Yuva sathi April taka kobe dhukbe: এপ্রিল মাসের টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে।
- Yuva sathi taka kobe dhukbe: আপনার যদি সব ঠিকঠাক জমা দেওয়া থাকে, তবে ১৫ই এপ্রিলের মধ্যে টাকা চলে আসার সম্ভাবনা প্রবল।
- যাদের টাকা ঢুকেনি কবে ঢুকবে?: আপনার আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টটি একবার চেক করুন এবং দেখুন KYC আপডেট আছে কি না। অনেক সময় ব্যাঙ্কের টেকনিক্যাল সমস্যার কারণে ২-৩ দিন দেরি হতে পারে।
যাদের যুবসাথীর টাকা আসেনি কি করবে দেখুন! (Next Steps)
যদি আপনার স্ট্যাটাসে "Payment Released" দেখায় কিন্তু টাকা না ঢোকে, তবে নিচের পদক্ষেপগুলো নিন:
- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক (Aadhaar Seeding) করা আছে কি না নিশ্চিত করুন।
- NCPI পোর্টালে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক (Aadhaar Seeding) বর্তমান স্ট্যাটাস চেক করুন।
- যদি দীর্ঘ সময় ধরে টাকা না ঢোকে, তবে আপনার নিকটবর্তী BDO অফিসে যোগাযোগ করুন।
যুবসাথীর DBT Link আধার কার্ড লিঙ্ক (Aadhaar Seeding Check) @npci.org.in/
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী বা যেকোনো সরকারি প্রকল্পের টাকা (DBT) পাওয়ার জন্য Aadhaar Seeding বা NPCI Mapping থাকা বাধ্যতামূলক। আধার কার্ড লিঙ্ক থাকা আর সিডিং হওয়া কিন্তু এক নয়।
নিচে NPCI পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং করার ধাপগুলো পরপর দেওয়া হলো:
ধাপ I: আগে চেক করুন আধার সিডিং করা আছে কি না (Check Status)
ব্যাঙ্কে যাওয়ার আগে অনলাইনে দেখে নিন আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ম্যাপ করা আছে কি না:
NPCI পোর্টালে স্ট্যাটাস ভেরিফিকেশন
NPCI-এর অফিসিয়াল সাইটে চেক করতে পারেন:
- https://www.npci.org.in/ ওয়েবসাইটে যান।
- উপরের মেনু থেকে 'Consumer' অপশনে ক্লিক করুন।
- সেখান থেকে 'Bharat Aadhaar Seeding Enabler (BASE)' বা সরাসরি 'Aadhar Seeding Status' অপশনটি খুঁজুন (বর্তমানে এটি অনেক সময় https://base.npci.org.in/aadhaarSeedingRequest?rid=72e6b2bf4e334f9fadf09af5181dba94ebe6caaa9bb942c5a14e3fb2bbd4e16f সাইটে রিডাইরেক্ট করে)।
- সেখান থেকে 'Aadhaar Mapped Status' অপশনে ক্লিক করুন।
- আপনার আধার নম্বর দিয়ে স্ট্যাটাসটি কনফার্ম করুন।
যুবসাথীর DBT Link আধার কার্ড লিঙ্ক https://www.npci.org.in/
ধাপ II: অফলাইনে বা ব্যাঙ্কে গিয়ে সিডিং (Offline/Bank Visit)
অনলাইনে না হলে আপনাকে সরাসরি ব্যাঙ্কে যেতে হবে। এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি:
- আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চে যান এবং একটি 'Aadhaar Seeding Form' বা 'NPCI Mapping Form' চান।
- ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। ফর্মে অবশ্যই লিখবেন যে আপনি আপনার অ্যাকাউন্টটি NPCI/DBT এর জন্য ম্যাপ করতে চান।
- ফর্মের সাথে আপনার আধার কার্ডের ফটোকপি এবং ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি অ্যাটাচ করুন (সবগুলোতে নিজের সই বা Self-attested করবেন)।
- ব্যাঙ্ক আধিকারিকের কাছে ফর্মটি জমা দিন।
- জমা দেওয়ার সময় তাকে মনে করিয়ে দেবেন যেন NPCI Mapper-এ আপনার আধার নম্বরটি আপডেট করে দেওয়া হয়।
উপসংহার: যুবসাথী প্রকল্পের এই ₹১৫০০ টাকা বেকার যুবক-যুবতীদের অনেক কাজে লাগে। তাই সঠিক সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক (Aadhaar Seeding) বর্তমান স্ট্যাটাস চেক করুন এবং আমাদের সাইটে নিয়মিত নজর রাখুন পরবর্তী আপডেটের জন্য।
আমাদের ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ!
🔗 Important Links Section:
👉 Official Notification: Click Here
👉 Apply Link: Click Here
👉 More WB Jobs: (Click Here
👉 Youtube Link: Click Here
👉 Telegram Channel: Click Here
Website:
❓ সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
১. যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে? Yuva Sathi April Payment Status Check?
উত্তর: এপ্রিল মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনেক উপভোক্তা ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা পেয়ে গেছেন। ১৫ই এপ্রিলের মধ্যে বাকিদের টাকাও ব্যাচ অনুযায়ী ঢুকে যাবে।
২. যুবসাথী আধার লিঙ্ক থাকলেও কি টাকা ঢুকতে সমস্যা হতে পারে?
উত্তর: হ্যাঁ, হতে পারে। শুধু আধার লিঙ্ক থাকলেই হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে Aadhaar Seeding/NPCI Mapping থাকতে হয়। আপনার সিডিং স্ট্যাটাস 'Active' না থাকলে সরকারি টাকা (DBT) ঢুকবে না।
৩. আমার যুবসাথী 'Payment Released' দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি কেন?
উত্তর: স্ট্যাটাস 'Released' হওয়ার পর ব্যাঙ্কের সার্ভারের মাধ্যমে টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে ২-৩ কার্যদিবস সময় লাগতে পারে। যদি ৭ দিন পরেও না ঢোকে, তবে আপনার ব্যাঙ্কে যোগাযোগ করুন।
৪. যুবসাথী নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে?
উত্তর: যুবসাথী প্রকল্পে নতুনদের নাম ওয়েটিং লিস্ট থেকে মূল তালিকায় এলে তবেই টাকা দেওয়া শুরু হয়। নতুন লিস্ট প্রকাশিত হলে আমরা আমাদের ব্লগে আপডেট জানিয়ে দেব।

0 Comments